সব
facebook raytahost.com
আগুনে পুড়ে প্রাণ গেল দাদি-নাতনির | Protidiner Khagrachari

আগুনে পুড়ে প্রাণ গেল দাদি-নাতনির

আগুনে পুড়ে প্রাণ গেল দাদি-নাতনির

ডেস্ক রিপোর্ট:: আগুনে পুড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মৃত্যু হয়েছে দাদি ও নাতনির । একই সঙ্গে ওই এলাকায় পুড়ে গেছে ছয়টি বসতঘর। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল মন্নান এ তথ্য নিশ্চিত করেছেন। আগুনে পুড়ে মৃতরা হলেন— গ্রামের রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার ছেলে মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ৯৯৯-এ ফোন দিলে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে এই আগুনে মো. কায়েস আহম্মেদ, মনসুর, ময়নুল আহম্মদ, সংজি, এসকান্দার ও শিরিন আক্তারের ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এরমধ্যে একটি বসতঘরে আটকা পড়ে দাদি রুমি আক্তার ও নাতনি জান্নাত আক্তার আগুনে পুড়ে মারা যায়। আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে আগুনে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

আপনার মতামত লিখুন :

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com