স্টাফ রিপাের্টার,মাটিরাঙ্গা:: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর ২০২৩) সকালে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলার বাইল্যাছড়ি সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বিভিন্ন বয়সী ৭৩০ জন স্থানীয় পাহাড়ি – বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। এর আগে দুইটি মন্দিরকে আর্থিক সহায়তার পাশাপাশি একটি মসজিদে সংস্কার কাজের জন্যও আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত চিকিৎসা ও ঘর নির্মানের জন্য কিছু অস্বচ্ছল ব্যক্তির মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি এবং জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন। জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন