স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দীঘিনালা উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সুমন প্রামাণিক সঞ্চালনায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. সাদেকুল আজম।
এতে দীঘিনালা কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদর অফিসার শাইরিন রহমান অর্নি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-মো. মোস্তাফিজুর রহমান,দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন,দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তণয় তালুকদার প্রমূখ।
এতে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ প্রদর্শন করা হয়। এতে স্কুল কলেজ, সরকারি, বেসরকারি ১৩টি প্রতিষ্ঠান অংশ নেয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন