পিআইবি’র তিন দিনের প্রশিক্ষণের সমাপনীতে সার্টিফিকেট বিতরণ কালে পাজেপ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
আল-মামুন:: পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই মন্তব্য করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। লেখনির মাধ্যমে যারা জাতিকে সঠিক পথ দেখানোর কাজে নিয়োজিত তাদের দক্ষতা জরুরী। তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে দক্ষতা অর্জনে নতুন নতুন প্রশিক্ষণ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (১লা ডিসেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে তিন দিনব্যাপী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শেষে সমাপনী দিনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন,প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রমূখ।

এছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাব সাংগঠনকি সম্পাদক দিদারুল আলম রাজু’র সঞ্চালনায় এতে সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল,সহ-সভাপতি জহুরুল আলম,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস,সাধারন সম্পাদক ইশতিয়াক আহমদে নিপুসহ জেলা-উপজেলায় কর্মরত এবং প্রশিক্ষণে অংশ গ্রহণকারী বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা আরো বলেন, আধুনকিতার সাথে সাথে পাল্টেছে মিডিয়ার কাজের ধরন। যার কারনে প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার , আধুনিক অ্যাপসসহ বিভিন্ন কাজে সাংবাদিকদের সমৃদ্ধ করে গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করে প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। পরে প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন