স্টাফ রিপাের্টার:: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাকুরীতে ১০ম গ্রেডের দাবিতে ২ঘন্টা কর্মবিরতি পালন করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট বিভাগের স্টাপ ও ফার্মাসিস্টরা।
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকালে ৯ থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। “বিএমটিএ” র খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদব জহিরুল ইসলাম মোহন এতে নেতৃত্ব দেন।
তিনি জানান, ১০গ্রেড দাবী বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবানে সারা দেশের ন্যয় মাটিরাঙ্গায় এ কর্মবিরতির কর্মসূচি পালিত হয়েছে। সরকার যদি আমাদের এই মৌলিক দাবী পূরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন না করেন তাহলে আগামী ৩ডিসেম্বর অর্ধ দিবস এবং ৪ডিসেম্বর পূর্ন দিবস কর্ম বিরতির কর্মসূচী পালন করা হবে বলে জানান তিনি।
এসময় “বিএমটিএ” র খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ সভাপতি মো: ফারুকহোসেন, মেডিকেল টেকনোলজিস্ট মো: হেলাল উদ্দিন,সুইসিংহ্লা মারমা,বাপু মনি চাকমা, ফার্মাসিস্ট রুপা চাকমা ও রাজিব পাল উপস্থিত ছিলেন। কর্মবিরতি চলাকালিন সময়ে হাসপাতালের ফার্মেসী ও টেকনোলজিষ্ট বিভাগ বন্ধ থাকায়য় রোগিরা চরম ভোগান্তিতে পড়ে। বেলা ১১টা থেকে যথা নিয়মে হাসপাতালে কার্যক্রম শুরু হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন