সব
facebook raytahost.com
ত্রিপুরা জাতির অগ্রযাত্রায় শিক্ষাই শক্তিশালী হাতিয়ার | Protidiner Khagrachari

ত্রিপুরা জাতির অগ্রযাত্রায় শিক্ষাই শক্তিশালী হাতিয়ার

ত্রিপুরা জাতির অগ্রযাত্রায় শিক্ষাই শক্তিশালী হাতিয়ার

খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পাঠ্যবই বিতরণে– পাজেপ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

স্টাফ রিপাের্টার:: পিছিয়ে পড়া ত্রিপুরা জাতির অগ্রযাত্রায় শিক্ষাই শক্তিশালী হাতিয়ার মন্তব্য করে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেছেন, ত্রিপুরা কমিউনিটির উন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

“ঐক্য–শিক্ষা–প্রগতি” এই মূলনীতি ধারণ করে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম,গুইমারা উপজেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও একাদশ শ্রেণীর পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেলে গুইমারার সিন্দুকছড়ি সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নানা বয়সের শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে ছিল উৎসব মুখর।

তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজই উন্নত হতে পারে না। ত্রিপুরা নারীরা আজ প্রশাসন, শিক্ষা, আইন, স্বাস্থ্য ও নেতৃত্বের ক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। শিক্ষার মাধ্যমে এই অগ্রগতি আরও বিস্তৃত হবে।

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, গুইমারা উপজেলা শাখার সভাপতি খুমিতা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিন্দুকছড়ি জোনের প্রতিনিধি টুআইসি মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, জয়া ত্রিপুরা, এ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, সাথোয়াই প্রু চৌধুরী এবং ১৯৯নং বাইল্যাছড়ি মৌজার হেডম্যান ত্রিদ্বীপ নারায়ণ ত্রিপুরা।

এতে শিক্ষার্থীদের হাতে একাদশ শ্রেণীর পাঠ্যবই তুলে দেওয়ার পাশাপাশি উচ্চ শিক্ষা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা এতে আরো বলেন, আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষা, সুশাসন ও সমাজিক ঐক্য ত্রিপুরা জাতিকে পিছিয়ে পড়া অবস্থা থেকে উত্তরণের পথে এগিয়ে নেবে। অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

দীঘিনালায় কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী উদ্বোধন

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

দুই দিনব্যাপী শিশু সাংবা‌দিকতা কর্মশালার সমাপ্তি

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

বিদ্যালয়ের হোস্টেল,বিজ্ঞান ও আইসিটি ভবনসহ সড়ক উদ্বোধন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

সন্তানকে নৈ‌তিক শিক্ষায় শি‌ক্ষিত করতে হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com