সব
facebook raytahost.com
ক্রিকেট দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ | Protidiner Khagrachari

ক্রিকেট দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ

ক্রিকেট দলকে ক্রীড়া সামগ্রী বিতরণ

আল-মামুন:: খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব–১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম। এতে তরুণ খেলোয়াড়দের হাতে ব্যাট,বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। সেনাবাহিনী বরাবরই পাহাড়ের তরুণদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম এবং জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রাও আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

কুইক রেসপন্স ফোর্সসহ প্রস্তুত থাকবে বিশেষ হেলিকপ্টার

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

সংসদ নির্বাচন নিয়ে বিজিবি’র সংবাদ সম্মেলন

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

ভীতিহীন-শঙ্কামুক্ত সুষ্ঠ নির্বাচনে বদ্ধপরিকর বিজিবি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com