সব
facebook raytahost.com
জালিমের পতন অনিবার্য-সাদিক কায়েম | Protidiner Khagrachari

জালিমের পতন অনিবার্য-সাদিক কায়েম

জালিমের পতন অনিবার্য-সাদিক কায়েম

স্টাফ রিপাের্টার:: নিজ জন্মভূমিতে একাধিক সংবর্ধনায় যোগ দিতে খাগড়াছড়ি আসছেন ডাকসু’র ভিপি সাদিক কায়েম। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়িতে প্রবেশকালে পথে পথে নানা শ্রেণীপেশার মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাদিক কায়েম।

জেলার প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলার নয়াবাজার চেকপোস্ট ও মহামুনি বাসস্ট্যান্ডে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, জামায়াতে ইসলামী, ইসলামি ছাত্র শিবিরসহ নানাশ্রেণীর পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারুণ্যের অহংকার অক্সফোর্ড খ্যাত ডাকসুর ভিপি সাদিক কায়েম।

মহামুনি বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ নূর হোসেন, সদর ইউনিট দায়িত্বশীল মো. জাকির হোসেন শান্ত, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন খোকনসহ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের শতাধিক কর্মী ও নানা শ্রেণীর পেশার মানুষ।

সংক্ষিপ্ত পথসভায় সাদিক কায়েম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে এদেশ এখনো পিছিয়ে থাকার জন্য একমাত্র দায়ী সৎ মানুষ নেতৃত্বে না আসা। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সৎ ও ন্যায় প্রতীকের পক্ষে গণজোয়ারের বিকল্প নেই। অগণিত সম্পদে ভরপুর পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য সৎ,যোগ্য প্রার্থীর পক্ষে সকলে সমর্থন প্রত্যশা করছি।

তিনি আরও বলেন, মনে রাখবেন জালিমের পতন অনিবার্য। ওরা যতই শক্তিশালী হোক পতন এদের হবেই। এদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। পরে জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাংগা ও খাগড়াছড়ি সদরে একাধিক জায়গায় তাকে ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানানো হয়েছে। আজ ও আগামীকাল একাধিক সংর্বধনা অনুষ্ঠানে তিনি যোগ দিবেন।

আপনার মতামত লিখুন :

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

সাড়ে ৮ হাজার পরিবারকে ভিজিএফের খাদ্যশষ্য বিতরণ

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

রান্নাঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত’র পাশে প্রশাসন

মানবিক দায়বদ্ধতা থেকে ঈদ উপহার বিতরণ

মানবিক দায়বদ্ধতা থেকে ঈদ উপহার বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com