সব
facebook raytahost.com
ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক | Protidiner Khagrachari

ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মাষ্টার পাড়া এলাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৯৮ নং খাগড়াছড়ির আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টার সময় সাবেক বাজার কমিটির সভাপতি সুনিল দাশের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ আব্দুল আহাদ মেম্বার, মোঃ জয়নাল আবেদীন (জনাব আলী), সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইসমাঈল হোসেন সওদাগর,মোঃ আব্দুল মান্নান রানা, সভাপতি ও মোঃ বশির আহম্মদ সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে এলাকার সুশীল সমাজসহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকার ১৫/১৬ বছরে মাষ্টার পাড়া এলাকায় কোন প্রকার উন্নয়ন মুলক কাজ করেনি। মাষ্টার পাড়ার যা কিছু উন্নয়ন মুলক কাজ কর্ম হয়েছে তা ২০০১- থেকে ২০০৬ সালে বিএনপির সময়কালে ওয়াদুদ ভুঁইয়ার হাতে হয়েছে।

আবারো আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের একমাত্র যোগ্য প্রার্থী ওয়াদুদ ভুঁইয়াকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে এলাকার উন্নয়ন মুলক কাজ কর্ম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন করার সুযোগ দানে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

আপনার মতামত লিখুন :

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com