সব
facebook raytahost.com
জামায়াতকর্মী পরিচয়ে মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের | Protidiner Khagrachari

জামায়াতকর্মী পরিচয়ে মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের

জামায়াতকর্মী পরিচয়ে মিথ্যাচারের প্রতিবাদ জামায়াতের

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ১৯ জন ব্যক্তিকে ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী’ হিসেবে পরিচয় দিয়ে বিএনপিতে যোগদান দেখানোর ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত শনিবার (২২ নভেম্বর ২০২৫) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে তাদের যোগদানের ছবি প্রচারিত হওয়ার পরই এই বিতর্ক শুরু হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় গুইমারা উপজেলা জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন করে দাবি করে—যোগদানকারীদের কেউই জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত নন, যোগদানকারীরা হলো বিএনপি ও আ.লীগের সাবেক কর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম।

তারা সুনির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ করেন যে, যাদের জামায়াত-শিবির কর্মী হিসেবে দেখানো হয়েছে, তারা মূলত অন্য দল বা সাধারণ পেশার মানুষ সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্য অনুযায়ী—জালিয়াপাড়া বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি দলীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন।হাজিপাড়ার আব্দুল আজিজ পুরোনো বিএনপি কর্মী।ইকবাল হোসাইন, যাকে শিবির কর্মী দাবি করা হয়েছে, অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।

মুস্তফা, যাকে জামায়াতকর্মী বলা হয়েছে, তিনি গুইমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তৈয়ব আলী উপজেলায় যুবলীগের সাবেক সদস্য।এ ছাড়া কয়েকজন দিনমজুরকে ‘ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে’ বিএনপিতে যোগদান দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।

জামায়াতের নেতারা বলেন, চাপ, ভয়-ভীতি ও হুমকির মাধ্যমে তাদের নেতাকর্মীদের বিএনপিতে ভেড়ানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় এই ‘রাজনৈতিক নাটক’ সাজানো হয়েছে। তিনি এটিকে ‘রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দেন।

নেতারা আরও দাবি করেন যে, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা বেড়েছে। সেই ঈর্ষা থেকেই জামায়াত-শিবিরের প্রতি জনসমর্থন কমানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ‘মিথ্যা নাটক’ সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাজিদুল রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক, অফিস ও বায়তুল মাল সম্পাদক মুজাহিদুল রহমান, টিম সদস্য আবুল হোসেন বাবু, আমিনুল ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাইন উদ্দিন। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে গুইমারা উপজেলায় রাজনৈতিক তর্ক-বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে।

আপনার মতামত লিখুন :

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com