সব
facebook raytahost.com
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন | Protidiner Khagrachari

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ডেস্ক রিপোর্ট:: ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় এ মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর নেতৃত্বে এক র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে ফ্রীডম স্কোয়ারে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, খাদ্য কর্মকর্তা শৈলেন্দ্র চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, তাইন্দং ইউপি চেয়ারম্যআন মো. পেয়ার আহাম্মদ মজুমদার, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

বায়তুশ শরফ ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যবস্থার মাইল ফলক

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

রামগড়ে বাংলা নববর্ষ উদযাপন

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

দীঘিনালায় বর্ষবরণে বৈশাখী শোভাযাত্রা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com