আল-মামুন:: খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১০ টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শহীদুল ইসলাম ফরহাদ। পরে তাকে চট্টগ্রামের বেসরকারী হাসপাতাল চট্টগ্রাম সিএসসিআরে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি রামগড় থেকে প্রকাশিত সপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানায়,শহিদুল ইসলাম ভূইয়া কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তিনটি রিং পড়ানো হয়। শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার ভাতিজা।

শহীদুল ইসলাম ফরহাদ এর মৃত্যুতে খাগড়াছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিকসহ সর্বস্থতের মানুষের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা প্রার্থী ছিলেন।
বুধবার (১২ নভেম্বর) শহিদুল ইসলাম ফরহাদ এর জানাযার প্রথম নামাজ সকাল ৯টায় চট্টগ্রামে,বাদ যোহর রামগড় এবং বাদ আছর ফেনীর গ্রামের বাড়ি শুভপুর অনুষ্ঠিত হয়। পরে পারিবারীক কবরস্থানে তাকে দাফন করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন