সব
facebook raytahost.com
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ-সার বিতরণ | Protidiner Khagrachari

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ-সার বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ-সার বিতরণ

প্রতিনিধি মহালছড়ি:: ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে ১০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন ।

এ সময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৫৪০ জন কৃষক সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম,ও সার সহায়তা পাবেন।

প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি উপকরণ সহজলভ্যতা ও সঠিক প্রযুক্তি প্রদান করলে ফলন বাড়বে এবং কৃষকের আয় বৃদ্ধি পাবে। সভার সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বলেন, প্রয়োজনীয় বাইত ঔষধ ও সার সরবরাহ করে কৃষকদের সমর্থন অব্যাহত রাখা হবে এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে টেকসই উৎপাদন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং কৃষকদের মাঝে ফসল বাছাই ও সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত পরামর্শ দেয়া হয়। বিতরণপ্রাপ্ত কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উচ্চ ফলনের প্রত্যাশা প্রকাশ করেন।কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।

আপনার মতামত লিখুন :

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রাজনৈতিক বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান

রাজনৈতিক বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদান

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com