এমএন লারমা ৪২তম মৃত্যু বার্ষিকী উদযাপন।
আল-মামুন:: মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা) জুম্ম জাতির মুক্তির অগ্রদুত মন্তব্য করে খাগড়াছড়িতে চেঙ্গী স্কয়ারে বিনম্র ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লরামা জেএসএস),ইউপিডিএফ গণতান্ত্রিক,পিসিপি,সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠন।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সূর্যশিখা ক্লাব থেকে প্রভাতফেরি নিয়ে চেঙ্গী স্কয়ারে এমএন লারমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে এক মিনিট নীরবতা পালন করে স্মরণ সভা করে। এতে শিক্ষার্থীরা অংশ নেন।

এতে বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পাহাড়ের জুম্ম জনতার মুক্তির অগ্রদুত। তিনি ছিলেন পাহাড়ের শান্তির স্বপ্নদ্রষ্টা। পার্বত্য চট্টগ্রামে মানুষের সংঘাতের পথকে শান্তির জন্য নানা উদ্যোগ নেন। এ সময় তিনি ষড়যন্ত্রকারী বিবেদপন্থীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন। ফলে পাহাড়ের জুম্মজাতি দীর্ঘ মুক্তির পথে পিঁছিয়ে পড়ে।

পাহাড়ে বর্তমান সময়ে নানামুখী ষড়যন্ত্রের কথা তুলে ধরে এতে বক্তারা আরো বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রে পাহাড়ের মানুষের অগ্রগতির পথে পদে পদে বাঁধাগ্রস্ত হচ্ছে মন্তব্য করে আত্মনিয়ন্ত্রন অধিকার এবং আত্মহুতি দেয়া সকলের প্রতি শ্রদ্ধা জানান বক্তারা।
এর আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লরামা) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, কেন্দ্রীয় উপদেষ্টা উদয় কিরণ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা জুকি,খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমা,সাংগঠনিক সম্পাদক রাজ্যময় চাকমা,কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি জ্ঞান চাকমা, জেএসএস পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট,জেএসএস হিল ইউমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক মায়া চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে গণতানিক ইউপিডিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি উত্তরণ চাকমা,ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা,সুশীল সমাজ প্রতিনিধি,খাগড়াছড়ি সরকারি কলেজ,মহিলা কলেজ,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা এতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অন্যদিকে- সকালে তেঁতুলতলা জেএসএসের কেন্দ্রীয় কার্যালয়ে শোক প্রস্তাবের মধ্য দিয়ে স্মরণ সভার আয়োজন করে জেএসএসের খাগড়াছড়ি সদর থানা কমিটি। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) জেএসএস এর খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতিময় চাকমা (যুগল),জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সন্তুোষিত চাকমা,সুশীল সমাজ প্রতিনিধি রবি শংকর তালুকদার,যুব সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমা,ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমাসহ অনেকে এতে বক্তব্য রাখেন।
এমএন লারমার মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রভাতফেরী,পুষ্পমাল্য অর্পণ,স্মরণসভা ছাড়াও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোর কর্মসুচী পালন করবে সংগঠনটি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন