সব
facebook raytahost.com
পানছড়িতে যুবদলের সাংগঠনিক সভা | Protidiner Khagrachari

পানছড়িতে যুবদলের সাংগঠনিক সভা

পানছড়িতে যুবদলের সাংগঠনিক সভা

প্রতিনিধি পানছড়ি:: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পানছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেলে পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন সিকদার, সহ-সভাপতি, মোঃ আমির খান ঝিনুক, সাংগঠনিক সম্পাদক মো: ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা যুবদল, বাবু কমল বিকাশ ত্রিপুরা,যুগ্ম সম্পাদক, জেলা যুবদল, মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক, পানছড়ি উপজেলা বিএনপি,জেলা যুবদলের সহ-সভাপতি।

সভায় বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভোটের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ আফছার, সঞ্চাচালনা করেন সদস্য সচিব মোঃ সেলিম সভায় বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com