সব
facebook raytahost.com
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির সহায়তা | Protidiner Khagrachari

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বিএনপির সহায়তা

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকালে মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে এ সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা তুলে দেয়া হয়।

মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল হক ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিততে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহায়তা প্রদান করেন।

এতে বক্তারা বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে কেন্দ্রীয় নেতা ওয়াদুদ ভূইয়া তাৎক্ষণিকভাবে সহযোগিতা পাঠিয়েছেন।”

উল্লেখ্য, গত ০৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে মহালছড়ি বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে প্রায় ২৩ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকারও বেশি বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com