
ডেস্ক রিপোর্ট:: ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ রক্ষার দাবিতে “রামগড় সর্বস্তরের তৌহিদী জনতার” ব্যানারে খাগড়াছড়ির রামগড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) দুপুর পৌনে ২টায় জুমার নামাজ শেষে রামগড় পুলিশ বক্স চত্ত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে রামগড় বাজারে এসে শেষ হয়। এ সময় তারা ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে মাওলানা এরশাদ উল্ল্যাহর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলের রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক। এসময় বক্তৃতা রাখেন মাওলনা আব্দুল হাই নিজামী, রামগড় ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, রামগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, কাউন্সিলর আহসান উল্লাহ, মাওলানা আব্দুল হক, মাওলানা মুফতি মীর হোসাইন, মোওলানা আক্তার হোসেন জিহাদী। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন