সব
facebook raytahost.com
প্রধানমন্ত্রী স্বপ্নের বাংলাদেশ নির্মানে কাজ করে যাচ্ছে | Protidiner Khagrachari

প্রধানমন্ত্রী স্বপ্নের বাংলাদেশ নির্মানে কাজ করে যাচ্ছে

প্রধানমন্ত্রী স্বপ্নের বাংলাদেশ নির্মানে কাজ করে যাচ্ছে

মাটিরাঙ্গায় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপাের্টার,মা‌টিরাঙ্গা:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসব মুখর প‌রি‌বে‌শে র‌্যা‌লী, আ‌লোচনাসভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়ে‌ছে। বৃহস্পতিবার ( ১২ অক্টোবর ২০২৩) সকালে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার  সভাপতি আব্দুস ছোবহান উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল এর সঞ্চালনায় মাটিরাঙ্গা পৌর শ্রমিক লীগ সভাপতি  মো: আবুল কালাম আলমের সভাপতিত্বে সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ওয়ালীউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (পিসি), জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো: জয়নাল হাজারী প্রমুখ।

এসময় বক্তারা, সামনে জাতীয় নির্বাচনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জয় নিশ্চিত করতে হবে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ নির্মানে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন।

এসময় মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মন্জুয়ার বেগম,জাতীয় শ্রমিক লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এতে অংশ নেয়। পরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নেতাকর্মীরা আনন্দ ভাগাভাগি করেন।

আপনার মতামত লিখুন :

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com