সব
facebook raytahost.com
শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা | Protidiner Khagrachari

শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

স্টাফ রিপাের্টার:: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রশাসন কর্তৃক সনাতনী নেতৃবৃন্দ, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা আমির মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, তিনটহরী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রমিজুল করিম, নাগরিক পরিষদ নেতা এস.এম জাহাঙ্গীর আলম, মানিকছড়ি শ্রীশ্রী কালী মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় দেব নাথ।

এতে সম্পাদক আদিত্য ভট্টাচার্য লিংকন, দক্ষিণ একসত্যাপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি লিটন দেব নাথ, সম্পাদক জীবন নাথ, তিনটহরী শ্রীশ্রী দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ দেব, সম্পাদক অমিত শীল, বরইতলী অদ্বৈত-অচ্যুত ধাম দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি নয়ন দাশ, সম্পাদক নিশান দাশ প্রমূখ।

এছাড়া সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, প্যানেল চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমানউল্লাহ, অফিস সম্পাদক মো. মোকতার হোসেন,উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. আহমদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহি উদ্দীন কিশোরসহ সনাতনী নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

বিক্ষুব্ধদের সড়ক অবরোধে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ

বিক্ষুব্ধদের সড়ক অবরোধে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ

হাফিজ আহমেদ টি-১০’র  চ্যাম্পিয়ন নবজাগরণ

হাফিজ আহমেদ টি-১০’র চ্যাম্পিয়ন নবজাগরণ

ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব পালিত

ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব পালিত

শীতবস্ত্র বিতরণে শীতার্ত পরিবারে স্বস্তি

শীতবস্ত্র বিতরণে শীতার্ত পরিবারে স্বস্তি

অবৈধ কয়লার ২১ চুল্লি ধ্বংস,জরিমানা

অবৈধ কয়লার ২১ চুল্লি ধ্বংস,জরিমানা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com