সব
facebook raytahost.com
কুমিল্লার সাবেক বিচারকের কারাদণ্ড | Protidiner Khagrachari

কুমিল্লার সাবেক বিচারকের কারাদণ্ড

কুমিল্লার সাবেক বিচারকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:: কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে আদালত অবমাননা অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। তাকে আগামী ৭ দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায়।

সোহেল রানার আইনজীবী শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের বলেছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর তারা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন।

আইনজীবী প্রণয় কান্তি রায় বলেন, সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। কিন্তু নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা গ্রহণ না করে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

এর আগে এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন সোহেল রানা। ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট। এরপর সোহেল রানা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। পরে রুলের শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দিলেন।সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে

খাগড়াছড়িতে ২ তক্ষক পাচারকারী কারাগারে

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

রামগড় পাতাছড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

দূর্ঘটনায় পুলিশ দম্পত্তির শিশুর মৃত্যু

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

হাফেজ আহমেদ ভুঁইয়া রামগড়ের ত্যাগী বিএনপি’র আর্দশের নাম

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

রামগড়ে ভিজিএফের চাউল বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com