প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় (১৫ ই সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ সোমবার) মহালছড়ি সরকারি কলেজর এইচএসসি প্রথম বর্ষের ছাত্র -ছাত্রীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রফেসর অধ্যক্ষ মোঃ শামছুর রহমান সারের সভাপতিত্বে মহালছড়ি সরকারি কলেজের আয়োজনে আলোচনা সভায় কলেজের শিক্ষক মন্ডলী,কর্মকর্তা -কর্মচারী,সকল বর্ষের ছাত্র- ছাত্রী ও মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মহালছড়ি সরকারি কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এইচএসসি বিজ্ঞান,বাণিজ্য ও মানবিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৮০ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১৭৭ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়। উক্ত ছাত্র -ছাত্রীদেরকে মহালছড়ি সরকারি কলেজ প্রশাসনের পক্ষ থেকে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করা হয়।
আলোচনা সভায় অত্র কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোঃ শামছুর রহমান স্যার নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা একটি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পদার্পণ করেছো। এখানে তোমরা স্কুলের মত অনেক কিছু বাধ্যবাধকতা পাবে না সে বিষয়গুলি খেয়াল রেখেই তোমাকে তোমার শিক্ষা অর্জন করতে হবে। তোমরা নিয়মিত ক্লাস করে নিবে, শিক্ষকদেরকে সম্মান করবে, কলেজের কর্মকর্তা- কর্মচারীদের কে শ্রদ্ধা করবে।
ভালোভাবে পড়াশোনা করে এইচএসসিতে ভালো ফলাফল করলে উচ্চশিক্ষায় যাওয়ার পথ সুগম হবে। কলেজের অন্যান্য শিক্ষক মন্ডলী গণ ও নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এক মনঙ্গো সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অত্র কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি করে শোনান।