প্রেস বিজ্ঞপ্তি:: গুইমারা উপজেলার হাতিমুড়া, হাফছড়ি ও জালিয়াপাড়া বাজারে গণসংযোগ করেছেন খাগড়াছড়ি ২৯৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় থেকে শুরু হওয়া গণসংযোগ চলে রাত ৮ ঘটিকা পর্যন্ত। হাতিমুড়া ও জালিয়াপাড়ায় গণসংযোগ পরবর্তী দুইটি পথসভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের তথ্য মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনা ও উপজেলা আমীর রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য কাজ করে যাচ্ছে। যেখানে কোন ধর্ম বর্ণের বৈষম্য থাকবেনা।

এ সময় দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মানে জামায়াতে ইসলামীকে সমর্থন দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি। পরে রাত ৯টায় শ্রী শ্রী কেন্দ্রীয় কালিমন্দির পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ । এসময় মন্দির কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ আহমদ উল্লাহ, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: ইউছুফ, সাবেক জেলা সেক্রেটারি মো: শাহজাহান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাজিদুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মইন উদ্দিনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন