সব
facebook raytahost.com
আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই এ দেশ এগিয়ে যাচ্ছে | Protidiner Khagrachari

আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই এ দেশ এগিয়ে যাচ্ছে

আ.লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই এ দেশ এগিয়ে যাচ্ছে

গুইমারায় জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আল-মামুন:: “দুনিয়ায় মজদুর এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও” স্লোগানে খাগড়াছড়ির গুইমারায় উপজেলায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) সকালে গুইমারা বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি সুভাষ দত্ত’র সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. নুরুন্নবী চৌধুরী রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা।

প্রধান অতিথি সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের সৃষ্টি হতো না। এদেশের স্বপ্ন দ্রষ্টার এক আঙ্গুলের অনুপ্রেরণায় বাংলাদেশ মানক মানচিত্রের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুকে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার পর বঙ্গবন্ধু কন্যা এদেশকে এগিয়ে নিতে পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই এ দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে তরান্বিত হচ্ছে উন্নয়ন। এ ধারা বজায় রাখতে আগামীতেও বজায় রাখতে নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান আওয়ামীলীগের এ শীর্ষ নেতা। এর আগে উৎসব মুখোর পরিবেশে দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগী করেন।

এতে গুইমারা সদর ১নং ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মীর, গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল,কৃষক লীগ সাধারণ সম্পাদক নিরঞ্জন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সম্রাট শীল,গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম শুভ, ছাত্রলীগের সাবেক সভাপতি আনন্দ সোম, জাতীয় শ্রমিক লীগ ২নং হাফছড়ি ইউনিয়ন শাখা সভাপতি মোঃ সুজনসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com