সব
facebook raytahost.com
সড়ক অবরোধ: পিকেটিং ও রাস্তায় টায়ারে আগুন | Protidiner Khagrachari

সড়ক অবরোধ: পিকেটিং ও রাস্তায় টায়ারে আগুন

সড়ক অবরোধ: পিকেটিং ও রাস্তায় টায়ারে আগুন

স্টাফ রিপোর্টার:: গুইমারা তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ সমর্থিত তিনটি পাহাড়ি সংগঠন। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা।

অবরোধের কারণে খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম এবং খাগড়াছড়ি-সাজেক সড়কে দুর পাল্লার যান চলাচল করতে দেখা যায়নি। আধা বেলার অবরোধে টায়ারে আগুন,রাস্তায় গুড়ি ফেলে সড়ক অবরােধের ঘটনাসহ ছিলো অবরোধকারীদের পিকেটিং।

শান্তিপূর্ণ অবরোধে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসেনর পক্ষ থেকে নেয়া হয়েছিলো বাড়তি নিরাপত্তা এবং বিভিন্ন পেয়েন্টে ছিলো নিরাপত্তা জোরদার।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টম্বর) রাত পৌনে ৮টার দিকে জেলার মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয় সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইউপিডিএফ সমর্থিত তিন পাহাড়ি সংগঠন: পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং নারী আত্মরক্ষা কমিটি এই অবরোধের ডাক দিয়েছে।

সংগঠনগুলোর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে তবলাপাড়ার ঘটনায় জড়িত ৬ সন্ত্রাসীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মিঠুন চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।

অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধবাহী গাড়ি, বিদ্যুৎ সরবরাহকারী যানবাহন, সাংবাদিক ও সংবাদপত্র পরিবহনের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।

আপনার মতামত লিখুন :

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

আত্মশুদ্ধির জন্য রোজার মাস উত্তম

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল জামায়াতের

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

মানিকছড়িতে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ফুলেল শ্রদ্ধা নিবেদন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com