আবদুল মান্নান,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার পক্ষ থেকে খাগড়াছড়ির মানিকছড়িতে পথ সভা ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা জাতীয়তাবাদী ফোরাম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাষ্টারঘাটাস্থ দাখিল মাদরাসা সংলগ্ন হল কক্ষে উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. তারেক আজিজের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি এম এ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এম এস পারভেজ ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা জাতীয়তাবাদী ফোরাম। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে’।
এর আগে মাষ্টারঘাটা জামে মসজিদের আাঙ্গিনায় ফলজ (নারিকেল) গাছের চারা রোপণ করেন অতিথিরা। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন