স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে থেকে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাজার সড়ক হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন,যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর সদস্য সচিব মহিউদ্দিন কিশোর ও ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন প্রমূখ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। আজকের দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশী ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।
প্রধান অতিথি আবু তালেব বলেন, ‘বিএনপি একটি গণমানুষের দল। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে করে আসছে। দমন–পীড়ন দিয়ে এ দলকে দমানো যাবে না। বিগত দিনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এসেছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এখনও সংগ্রাম অব্যাহত থাকবে।’
এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ২৯৮ নং আসনে ওয়াদুদ ভুঁইয়াকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আলোচনা শেষে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতাকর্মীরা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন