সব
facebook raytahost.com
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা | Protidiner Khagrachari

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা

মো:ছানোয়ার হোসেন,মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ র‍্যালী,আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মহালছড়ি উপজেলা বিএনপি’র আয়োজনে বুধবার ( ০৩ সেপ্টেম্বর ২০২৫)বিকালে এ আয়োজন করা হয়।

এতে মোঃ আব্দুল আজিজ (মেম্বার) সিনিয়র সহ-সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি’র সভাপতিত্বে, মোঃ জহিরুল হক,সাধারণ সম্পাদক,ও মোঃ আব্দুল ছাত্তার মেম্বার, সিনিয়র যুগ্ন সম্পাদক, মহালছড়ি উপজেলা বিএনপি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেত্র মোহন রোয়াজা প্রধান সমন্বয়ক, মহালছড়ি উপজেলা বিএনপি ও সহ- সভাপতি, খাগড়াছড়ি জেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির সিকদার সিনিয়র সহ-সভাপতি, জেলা যুবদল ও সদস্য, খাগড়াছড়ি জেলা বিএনপি। মোঃ রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, মহালছড়ি উপজেলা বিএনপি সহ মহালছড়ি উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ।

মহালছড়ি উপজেলা পরিষদের সম্মুখে থেকে শুরুতে একটি বিশাল র‍্যালী নিয়ে মহালছড়ি বাজার, থানা ঘাট সহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

আলোচনা সভার শুরুতে মহালছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পরপর একে একে মহালছড়ি উপজেলা বিএনপির অংগ সংগঠনের সভাপতি, চার ইউনিয়নের সভাপতিগন সহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ বছরের ইতিহাস, সংগ্রাম, ঐতিহ্য সংক্ষিপ্ত আলোচনায় তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার প্রান প্রিয় নেতা, গন মানুষের নেতা ওয়াদুদ ভুঁইয়ার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে জয়ী করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সমাপ্ত করেন।

আপনার মতামত লিখুন :

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

এনসিপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

এনসিপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com