সব
facebook raytahost.com
বেগম জিয়া এবং তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ | Protidiner Khagrachari

বেগম জিয়া এবং তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ

বেগম জিয়া এবং তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ

প্রতিনিধি খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১’লা সেপ্টেম্বর ২০২৫) খাগড়াছড়ি সদরস্থ মহাজন পাড়ার সূর্য শিখা ক্লাবের মাঠে জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রা হয়েছে। পরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সাবেক চেয়ারম্যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সমীরণ দেওয়ান।

খাগড়াছড়ি জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমার সভাপতিত্বে এবং খাগড়াছড়ি জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম , সৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র নেতা গফুর আহম্মদ তালুকদার,সাবেক ছাত্র নেতা প্রিয় রঞ্জন খীসা, বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল, নারী নেত্রী পরিনীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা প্রমূখ।

সমীরণ দেওয়ান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এই আসনটি বিএনপিকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়ে তিনি বিএনপির নেতৃত্বে দেশে সরকার গঠন করলে বাংলাদেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতে নিরাপদ বলে মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন :

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

এনসিপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

এনসিপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com