সব
facebook raytahost.com
আগুন সন্ত্রাস করে জনগণের ক্ষতি করতে দেওয়া হবে না | Protidiner Khagrachari

আগুন সন্ত্রাস করে জনগণের ক্ষতি করতে দেওয়া হবে না

আগুন সন্ত্রাস করে জনগণের ক্ষতি করতে দেওয়া হবে না

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

আল-মামুন:: “দুনিয়ায় মজদুর  এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও” স্লোগানে জাতীয় শ্রমিক লীগের খাগড়াছড়ি জেলা শাখা ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে  আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি মো. জানু সিকদার এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মেহেদী হাসান হেলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

তিনি বলেন, নৈরাজ্য করে আর পার পাওয়া যাবেনা। বিএনপি সরকারের সময়ে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার নানা অপকর্মের কথা তুলে ধরে প্রধান অতিথি বলেন, আগুন সন্ত্রাস,সাধারন জনগণের ক্ষতি আর করতে দেওয়া হবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করা হলে এবার আর ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেবে।

এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তির কথা তুলে ধরে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে তারেক জিয়াসহ তাদের শীর্ষ নেতাদের অপকর্মের চিত্র তুলে ধরেন তিনি।

এ সময় এতে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,সহ দপ্তর সম্পাদক নুরুল আজম,সদস্য নুরুল্লাহ হিরো,শামীম চৌধুরী,আফতাব চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন,জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য,পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী,পৌর শ্রমিকলীগের সভাপতি দ্বীন ইসলাম বাকেরসহ সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

বৈষ্যম-সংঘাত নয়,শান্তির পাহাড় গড়তে চাই

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

শঙ্কা নিয়ে ৪ প্রার্থীর ৬ দফা দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com