সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে তালনবমী তিথি মহোৎসব উদযাপন | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে তালনবমী তিথি মহোৎসব উদযাপন

খাগড়াছড়িতে তালনবমী তিথি মহোৎসব উদযাপন

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ তালনবমী তিথি মহোৎসব উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী সৎসঙ্গ খাগড়াছড়ি জেলা শাখার উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এই ১৩৮তম শুভ তালনবমী তিথি মহোৎসব উদযাপিত হয়।

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম তালনবমী তিথি মহোৎসব উপলক্ষ্যে ব্রাহ্ম মুহুর্তে মাঙ্গলিক নহবত, প্রত্যুষে উষা কীর্তন, প্রাত:কালীন বিনতি প্রার্থনা ও নামজপ তৎপর অমিয় গ্রন্থাদি পাঠ, শ্রী গীতা পাঠ ও নাম সংকীর্ত্তন,সমবেত বিনতি প্রার্থনা, ধর্মসভা, ঠাকুরের লীলা কীর্ত্তন, দুপুরে মহাপ্রসাদ বিতরণ, শ্রীমদ্ভবগবদগীতা পাঠ প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় বিনতি প্রার্থনা, নামজপ ও অমিয় গ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে দিনব্যাপী নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সফল সমাপ্তি ঘটে।

এসময় বিপুল সংখ্যক ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আয়োজনে এবারের উৎসব উদযাপিত হয়।উৎসবে ধর্মীয় সংগীত পরিবেশন করেন খাগড়াছড়ির সনামধন্য ঠিম ভৈরবের মুল শিল্পী বিজয দেব ও তার দল।

আপনার মতামত লিখুন :

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করায় জরিমানা

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ইতিহাসের সত্য কখনো বদলানো যায় না: ওয়াদুদ ভুঁইয়া

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইটভাটা চালু করায় ১ লক্ষ টাকা জরিমানা

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com