সব
facebook raytahost.com
মারমা ঐক্য পরিষদ'র রজত জয়ন্তী উদযাপন | Protidiner Khagrachari

মারমা ঐক্য পরিষদ’র রজত জয়ন্তী উদযাপন

মারমা ঐক্য পরিষদ’র রজত জয়ন্তী উদযাপন

প্রতিনিধি খাগড়াছড়ি:: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ৩১আগষ্ট ২০০০ সালের প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনে হাতি পা পা করে পঁচিশ বছর পূর্ণ হওয়া রজত জয়ন্তী উপলক্ষে নানা আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করা হয়েছে।

রজত জয়ন্তী উপলক্ষে রবিবার (৩১ আগস্ট) দিনব্যাপী খাগড়াছড়ি আটটি উপজেলাতে ভোর ৬ টায় থেকে জাতীয় পতাকায় ও দলীয় পতাকায় উত্তোলন করা হয়। খাগড়াছড়ি জেলা সদর কমিটির আয়োজনে দুইটি পর্ব বিভক্ত করে সকালে আলোচনা সভা বিকেলে সংক্ষিপ্ত আলোচনা শেষে রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা শাখা কমিটি যুব ঐক্য পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ ও থৈইউ মারমা খাগড়াছড়ি সদর উপজেলা মারমা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, খাগড়াছড়ি জেলা শাখা কমিটি সভাপতি কংচাইরী মাষ্টার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, থোয়াইহ্লাপ্রু মারমা, সদর উপজেলা কমিটি সভাপতি মংখই মারমা, খাগড়াছড়ি জেলা কমিটি মহিলা ঐক্য পরিষদ সভানেত্রী চাইঞা মারমা, নারীনেত্রী উক্রাচিং মারমা, খাগড়াছড়ি জেলা কমিটি সহ- সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মারমা ঐক্য পরিষদ সংগঠন রজত জয়ন্তী উপলক্ষে সংগঠনে প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা’কে মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন শুভেচ্ছা সম্মাননা স্বারক ক্রেচ প্রদান করা হয়। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সংগঠনে খাগড়াছড়ি জেলাসহ রাঙ্গামাটি, বান্দরবানে তিন পার্বত্য জেলা পাহাড়ের আনাচে-কানাচে উপ- কমিটির ছাত্র, যুব, মহিলা, শিল্পী, পেশাজীবি ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বিলুপ্ত হয়নি ইউপিডিএফ (গনতান্ত্রিক)

বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান

বৈধতা ফিরে পেল সমীরণ দেওয়ান

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

গুইমারায় বিএনপিতে যোগদানের হিড়িক

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

খালেদা জিয়ার জন্য দোয়া ও স্মরণ সভা

বেগম জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

বেগম জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com