সব
facebook raytahost.com
মাটিরাঙায় ইউপি নির্বাচনের দুই বছর পর চেয়ারম্যান ঘোষনা | Protidiner Khagrachari

মাটিরাঙায় ইউপি নির্বাচনের দুই বছর পর চেয়ারম্যান ঘোষনা

মাটিরাঙায় ইউপি নির্বাচনের দুই বছর পর চেয়ারম্যান ঘোষনা

ডেস্ক রিপাের্ট:: মাটিরাঙা উপজেলার ২নং তবলছড়ি ইউপি নির্বাচনের প্রায় ২ বছর পর নৌকা মার্কার প্রার্থী নুর মোহাম্মদকে চেয়ারম্যান ঘোষণা করেন আদালত। গতকাল মঙ্গলবার খাগড়াছড়ি জর্জকোর্টের যুগ্ম জেলা ও দায়রা জর্জ মাহমুদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট নজরুল ইসলামকে দিয়ে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য যৌথভাবে গঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনি ট্রাইব্যুনাল কর্তৃক সিদ্ধান্তে এ রায় দেন।

এর আগে ২০২১ সালে ১১ নভেম্বর তবলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। ঐ নির্বাচনে নৌকা মার্কার ভোট কেন্দ্রভিত্তিক যোগ করে ৫০৬৬ পেয়ে নির্বাচিত হলেও কারচুপির মাধ্যমে রিটানিং অফিসার আরিফুর রহমান কর্তৃক ৫৬ ভোট কম দেখিয়ে স্বতন্ত্রপ্রার্থী আনারস মার্কার আবুল কাসেম ভূঁইয়াকে বিজয়ী ঘোষণা করেন বলে অভিযোগ উঠে।

সরকার গেজেট প্রকাশ করার পর প্রায় দুই বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন আবুল কাসেম ভূঁইয়া। এতে অসন্তুষ্ট হয়ে নুর মোহাম্মদ ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ট্রাইব্যুনাল’ চট্টগ্রামে মামলা করলে সিনিয়র সহকারী জর্জ ব্যারিস্টার শাহ নেওয়াজ মনির কর্তৃক গত ২০২৩ সালের ১৮ এপ্রিল আবুল কাসেম ভূঁইয়াকে অবৈধ ঘোষণা করে, নৌকার প্রার্থী নুর মোহাম্মদকে বিজয়ী ঘোষণা করেন। এতে ক্ষুব্ধ হয়ে আবুল কাসেম ভূঁইয়া গত ২০২৩ সালের ১২ জুনে খাগড়াছড়ি যুগ্ম জেলা ও দায়রা জর্জ আদালত (নির্বাচন আপিল ট্রাইব্যুনাল) এ আপিল করেন।

নৌকা মার্কার প্রার্থী নুর মোহাম্মদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জড়িত দায়িত্বরত রিটানিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার আমার সাথে অন্যায় করেছে এই অন্যায়ের কারণে ঐ সময়ের নির্বাচনী ফলাফল, ২০২১ সালের ১৬ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছিলাম। আদালতে মামলা করি। আজ আদালতে ন্যায় বিচার পেয়েছি। পরাজিত চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া বলেন- আমি এ মূহূর্তে ব্যস্ত আছি পরে কথা বলবো।

এদিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (৬১) এর ধারা ৬ এর বিধি অনুযায়ী নির্বাচনী আপিল ট্রাইব্যুনালের রায় চুড়ান্ত বলিয়া গণ্য হবে বলে লিখা রয়েছে, যার ফলে চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া এর চেয়ে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রইল না।

সূত্র: দৈনিক ইনকিলাব।

আপনার মতামত লিখুন :

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

‌বিজয়ী হলে ছয় মাসের মধ্যে রাস্তা করে দেয়া হবে

‌বিজয়ী হলে ছয় মাসের মধ্যে রাস্তা করে দেয়া হবে

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com