সব
facebook raytahost.com
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে কাজ করেছে সেনাবাহিনী | Protidiner Khagrachari

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে কাজ করেছে সেনাবাহিনী

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে কাজ করেছে সেনাবাহিনী

“খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ॥ চিকিৎসা সেবা পেল দূর্গম এলাকায় থাকা দরিদ্র পাঁচ শতাধিক মানুষ”

আল-মামুন:: পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল থেকে দিনব্যাপী পানছড়ির প্রত্যন্ত অঞ্চল ছোট তারাবনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইনে সেনা কর্মকর্তারা এ কথা বলেন।

খাগড়াছড়ি সদর জোন এর তত্ত্বাবধানে এবং ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সহযোগিতায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্প এই মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে ছোট তারাবনছড়া এবং এর আশেপাশের এলাকার পাহাড়ী জনগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ জনগণ মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নেয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি। এছাড়াও খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

এতে চিকিৎসা সেবা দিতে খাগড়াছড়ি এমডিএস মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, খাগড়াছড়ি জোন আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ,ক্যাপ্টেন তাসমিয়া শফিকসহ খাগড়াছড়ি এমডিএস এর মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের করতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন খাগড়াছড়ি জোন।

মেডিকেল ক্যাম্পেইন নিয়ে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও খাগড়াছড়ি সদর জোনের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করায় নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় জনগণ ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

আপনার মতামত লিখুন :

সুস্থতায় ভ্যাকসিনের বিকল্প নেই

সুস্থতায় ভ্যাকসিনের বিকল্প নেই

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

লক্ষীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা

পাহাড়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com