আবদুল মান্নান,স্টাফ রিপাের্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন শাখা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার ডাইনছড়ি এলাকার আরব আলী চেয়ারম্যানের বাড়িতে উপজেলা মহিলা দলের সভাপতি সালমা বেগমের সভাপতিত্বে ও উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ির অবিসংবাদিত নেতা ওয়াদুদ ভূইয়াকে এমপি হিসেবে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এছাড়াও তৃণমূল পর্যায়ে মহিলা দলকে সুসংগঠিত রাখতে কাজ করার আহবান জানান বক্তারা। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সুফিয়া বেগমকে সভাপতি, মনি আক্তারকে সাধারণ সম্পাদক ও নুরবানু আক্তারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ইউনিয়ন মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করেন অতিথিরা।
এতে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আরব আলী, সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার,উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক কাঞ্চন মালা, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তার, ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আবদুল মান্নান ও ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন বক্তব্য রাখেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন