স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে,সেক্রেটারী মাওলানা আমানউল্লাহ'র সঞ্চালনায় কর্মী বৈঠকে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মমিন। এছাড়া বৈঠকে উপজেলার ৩৬টি ওয়ার্ড ও ৪ ইউনিয়নের সকল দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
কর্মী বৈঠকে প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ আবদুল মমিন বলেন, ত্রয়োদশ নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ'র পক্ষ থেকে ২৯৮ নং সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীকে বিজয়ী করতে তৃণমূলে কাজ করার জন্য সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে সকলকে আন্তরিক হওয়ার অনুরোধ করেন।
তিনি আরও বলেন,স্বাধীনতা পরবর্তী সকল সরকার এদেশে লাগামহীন দুর্নীতি, অপশাসন, বিভেদ সৃষ্টি করতে দেশকে পিছিয়ে নিয়েছে। এখনই সময় স্বার্থবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সময়োচিত জবাব দেওয়ার।