সব
facebook raytahost.com
চ্যাম্পিয়ন মুবাছড়ি ইউনিয়ন একাদশ | Protidiner Khagrachari

চ্যাম্পিয়ন মুবাছড়ি ইউনিয়ন একাদশ

চ্যাম্পিয়ন মুবাছড়ি ইউনিয়ন একাদশ

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে মহালছড়ি সদর ইউনিয়ন ফুটবল একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মুবাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় মহালছড়ি মিনি স্টেডিয়াম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত ৭০ মিনিটের খেলায় ২-২ গোলে ড্র হয়। নির্ধারিত সময়েও কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে মহালছড়ি সদর ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুবাছড়ি ইউনিয়ন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃআবু রায়হান।

পুরস্কার বিতণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ,মহালছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন এবং উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ জামাল উদ্দিন ও খালেদ মাসুদ সাগর
সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ফুটবলের জনপ্রিয়তাকে তৃণমূল ছড়িয়ে দিতে মহালছড়ি উপজেলার ৪ ইউনিয়ন ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। গত ২৫ আগস্ট মহালছড়ি স্টেডিয়াম মাঠে খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ছিল মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।

আপনার মতামত লিখুন :

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com