সব
facebook raytahost.com
৬ ট্যুরিস্টকে অপহরণের চেস্টায় আটক চার | Protidiner Khagrachari

৬ ট্যুরিস্টকে অপহরণের চেস্টায় আটক চার

৬ ট্যুরিস্টকে অপহরণের চেস্টায় আটক চার

স্টাফ রিপাের্টার:: বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে আসা ট্যুরিস্টকে অপহরণের ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। এ ঘটনায় মাটিরাঙা সেনা জোন ৪ অপহরণকারীরা আটক করে। পরে শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে আটককৃতদের মাটিরাঙা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

আটককৃতরা হচ্ছে-খাগড়াছড়ি জেলার দক্ষিণ গজ্ঞপাড়ার বজলুর রহমানের ছেলে আতাউর রহমান সুজন (২২), ইসলাম পুরের আবুল কালাম এর ছেলে দ্বীন ইসলাম পারভেজ (৩০),কলাবাগানের হোসেন আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৭), তেতুলতলার সুকুমার চাকমার ছেলে নুনা প্রীয় চাকমা (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনীর মাটিরাঙা জোন আটক করে ৪ ব্যাক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ট্যুরিস্টরা ঘুরতে এসে বুধবার রাতে উঠেন খাগড়াছড়ির জেলা সদরের মাউন্ট-ইন হোটেলে রাত্রীযাপন করেন। পর দিন বৃহস্পতিবার সকালে (ঢাকা মেট্রো- ঘ-১৩-৬৭৯৮) রাঙ্গামাটির উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় ৩ টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক এসে গাড়ি থেকে ৩ জনকে তাদের মোটরসাইকেল এবং দু’জনকে সিএনজি করে রাঙ্গামাটি নিয়ে যায়।

এর মধ্যে অপহরণকারী খোরশেদ রাঙ্গামাটি নিয়ে যাওয়ার পর ঢাকা থেকে আসা ট্যুরিস্টদের কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে নিজাম ও তারিককে ছেড়ে দেয়। অন্যদিকে সেলিমকে সাথে করে নিয়ে যায় অপহরণকারী। পরে খবর পেয়ে সেলিমকে রাঙ্গামাটি থানা পুলিশ উদ্ধার করে। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

অন্যদিকে গাড়িতে থাকা বাকি ৩ জনকে গাড়িসহ ছেড়ে দিলে ঢাকার উদ্দেশ্যে চলে আসলে রাঙামাটি-ঢাকা রাস্তার মধ্যে কয়েকজন অপহরনকারী গাড়ি থামিয়ে ২ জনকে সাদা প্রাইভেটকারে করে খাগড়াছড়ি নিয়ে যায়। পরে অপহরনকারীদের খাগড়াছড়ি যাওয়ার পথে মাটিরাঙ্গা জোন চেকপোস্টে রাতেই আটক করে।

আটক ৪ জন অপহরনকারীকে মাটিরাঙা জোন শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে মাটিরাঙা থানায় হস্তান্তর করে। অপহরণ কাণ্ডে জড়িতরা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।

অপহরণের শিকার ব্যাক্তিরা হচ্ছে- সিরাজগঞ্জ খুকসা বাড়ি গ্রামের বরকত আলীর ছেলে মুকাদ্দেস (৪০), সিরাজগঞ্জ জেলার পুরান বাঙ্গা বাড়ি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে সেলিম আহমেদ (৫০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দু’জন। তারা হচ্ছে- সিরাজগঞ্জের বাহীরগুলা গ্রামের অনিক তালুকদার (৪০) ও একই গ্রামের মমিন (৩৬)। এদিকে ছেড়ে দেয়া হয়, ঘুরতে আসা টুরিস্ট-সিরাজগঞ্জ এর পুরান বাঙ্গা বাড়ির নিজাম (৩৫) ও ফেনীর তারেক (২৫) কে।

আপনার মতামত লিখুন :

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসবে মুখরিত মাটিরাঙ্গা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মাটিরাঙ্গায় নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভা

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মা‌টিরাঙ্গায় সৌ‌দি’র খেজুর বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

মাটিরাঙ্গায় ঈদ সামগ্রী বিতরণ

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

শান্তি ও সহাবস্থানই আমাদের মূল শক্তি

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিএনপি নেতা কাজল

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com