স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুইটি অবৈধ বালু পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার তিনটহরী ইউনিয়নের গোদাতলী এলাকায় মানিকছড়ি খালে অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা কোর্টের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিপক কুমার শীল।

এ সময় অবৈধ পয়েন্টে বালু উত্তোলন করায় একটি পয়েন্টে ১লাখ এবং অপর আরেকটি পয়েন্টে ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিপক কুমার শীল।
বিষয়টি নিশ্চিত করে দিপক কুমার শীল বলেন, অননুমোদিত পয়েন্ট থেকে বেআইনিভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুইটি পয়েন্ট থেকে ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।