স্টাফ রিপাের্টার,রাঙামাটি:: রাঙামাটি শহরে ট্রাকচাপায় খোরশেদুল আলম জনি (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) বেলা সোয়া ১২টার সময় শহরের পুরাতন বাস স্টেশন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি রাঙামাটি শহরের তবলছড়ির ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাজ্বী জহির আহাম্মদ সওদাগরের ছেলে। জনি ২ সন্তানের জনক। দুর্ঘটনায় মোটরসাইকেলটি (রাঙামাটি-ল-১১-১১-৩৬) দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে তবলছড়ির নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে নিজ সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় পুরাতন বাসস্টেশন এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক ও অটোরিকশার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন খোরশেদ।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন