আল-মামুন:: “দেশপ্রেম,সম্প্রীতি,উন্নয়ন,আমার পাহাড়-আমার জীবন” প্রতিপাদ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট ২০২৫) সকালে সেলিম ট্রেড সেন্টার হলরুম ৫ তলায় এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: আবু তাহের। প্রধান বক্তা ছিলেন, পিসিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাবেক মেয়র মো: আলমগীর কবির।
পিসিএনপির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: লোকমান হোসাইন এর সভাপতিত্ব সাধারন সম্পাদক এসএম মাসুম রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, পিসিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: আবদুল হামিদ রানা,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রধান সমন্বয় শেখ আহমেদ রাজু,খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মোকতাদের হােসেন এতে উপস্থিত ছিলেন।
এছাড়া পিসিসিপি এর প্রতিষ্ঠা সভাপতি সুমন আহমেদ পিসিএনপি সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম,পিসিএনপি প্রচার সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, পিসিএনপি রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মো: সোলাইমান,সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি সালমা আহমেদ মৌ,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা এতে উপস্থিত ছিলেন।

এতে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সকল সম্প্রদায়ের সহবস্থানের বিকল্প নেই মন্তব্য করে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার,চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান বক্তারা।
পরে ইঞ্জিনিয়ার লোকমান হোসেনকে সভাপতি,এস এম মাসুম রানাকে সাধারন সম্পাদক এবং মো: মোকতাদের হােসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তিন বছরের জন্য অনুমোদন দেয়া হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন