সব
facebook raytahost.com
পাহাড় কাটায় গভীর রাতেই ইউএনও'র অভিযান, অর্ধ লাখ টাকার দন্ড | Protidiner Khagrachari

পাহাড় কাটায় গভীর রাতেই ইউএনও’র অভিযান, অর্ধ লাখ টাকার দন্ড

পাহাড় কাটায় গভীর রাতেই ইউএনও’র অভিযান, অর্ধ লাখ টাকার দন্ড

স্টাফ রিপোর্টার,রামগড়:: রামগড়ে পাহাড় কাটার বিরুদ্ধে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে এক ব্যক্তির অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান চালান।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে রামগড় পৌরসভার বৈদ্যটিলায় তিনি ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে পাহাড় কাটার অপরাধে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন।

এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর জামাল সিকদারও উপস্থিত ছিলেন। ইউএনও ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে মোবাইল ফোনে পাহাড় কাটার অভিযোগ পাওয়ার পর রামগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বৈদ্যটিলা নামক স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে পাহাড় কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা ভংগের অপরাধে মো: রাকিবুল ইসলামকে (৩০) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরও বলেন, পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনেরর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
আগুণে পুড়ে ছাই স’মিলসহ ৩ প্রতিষ্ঠান

আগুণে পুড়ে ছাই স’মিলসহ ৩ প্রতিষ্ঠান

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ

রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠন

রামগড় উপজেলা ও পৌর কমিটি গঠন

রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

সীমান্তে অবৈধ মোটরসাইকেল আটক

সীমান্তে অবৈধ মোটরসাইকেল আটক

পাহাড় কেটে স্থলবন্দরে মাটি ভরাটের তদন্ত শুরু

পাহাড় কেটে স্থলবন্দরে মাটি ভরাটের তদন্ত শুরু

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com