স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় র্যালী ও মৎস্য পোনা অবমুক্তির মধ্য দিয়ে ৭ দিনব্যাপী মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট ২০২৫) সকালে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আফিফুল মোল্লা`র সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফ উদ্দিন বাদল,থানা অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক,মৎস্য চাষি আব্দুর রহমান প্রমুখ।

উপজেলার শ্রেষ্ঠ মৎস্যজীবি হিসেবে তিন জন (আব্দুর রহমান ,রুবেল মিয়া,জাকির হোসেন) কে সম্মাননা স্মারক প্রদান কারা হয়। কোন কাজই ছোট নয় মন্তব্য করে প্রধান অতিথি বলেন, মাটিরাঙ্গা উপজেলায় ১৮শতের বেশি পুকুর রয়েছে।

প্রাণিজ আমিষের একটি বিশাল অংশ মাছ থেকে। উপজেলার সবকয়টি পুকুর মাছ চাষের ক্ষেত্রে সঠিক ব্যবহার করা হলে স্থনীয় চাহিদা পূরণ করে বাহিরে সর্বরাহ করা সম্ভব। এ ব্যপারে মৎস্য চাষিদের সব রকমের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন তিনি। এসময় স্থানীয় মাছ চাষি ,গণমাধ্যম কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন