সব
facebook raytahost.com
পানছড়িতে মন্দির সংস্কারে সেনাবাহিনীর সহায়তা | Protidiner Khagrachari

পানছড়িতে মন্দির সংস্কারে সেনাবাহিনীর সহায়তা

পানছড়িতে মন্দির সংস্কারে সেনাবাহিনীর সহায়তা

স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাইয়ুং পাড়া লক্ষী নারায়ণ মন্দিরের সংস্কারে এগিয়ে এসেছে বাংলােদশ সেনাবাহিনী। সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি সাবজোন ক্যাম্প এ উদ্যােগ নেয়। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে মন্দির কমিটির হাতে ২ বান ডেউটিন তুলে দেন পানছড়ি সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম।

এ সময় উল্টাছড়ি ইউনিয়নের পাইয়ুং পাড়া লক্ষী নারায়ণ মন্দির কমিটির সভাপতি শিবু ত্রিপুরা (৪০) ও পুরোহিত প্রেমজয় ত্রিপুরা (৪২)-এর হাতে ২ বান (২০ পিস) ডেউটিন তুলে দেয়া হয়। সহায়তার হাত বাড়ানোর ফলে স্থানীয়দের মাঝে আনন্দ ও স্বস্তির দেখা যায়।

একই সময় গ্রামবাসীরা মন্দির সংস্কারের এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে সেনাবাহিনীর এই আন্তরিক সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে শুধু মন্দির সংস্কারেই নয়, সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যা স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন :

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

বালু উত্তোলন ও পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

নির্বাচন নিয়ে বিজিবির জনসচেতনতা সভা

নির্বাচন নিয়ে বিজিবির জনসচেতনতা সভা

অভিযানে যুবলীগ নেতা আটক

অভিযানে যুবলীগ নেতা আটক

অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন করায় লাখ টাকা জরিমানা

শীতার্তদের কম্বল বিতরণ ও চিকিৎসা সহায়তা

শীতার্তদের কম্বল বিতরণ ও চিকিৎসা সহায়তা

২০৩টি কেন্দ্রের ১৮৫টিই ঝুঁকিপূর্ণ

২০৩টি কেন্দ্রের ১৮৫টিই ঝুঁকিপূর্ণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com