সব
facebook raytahost.com
মহালছড়িতে জন্মাষ্টমী উদযাপন | Protidiner Khagrachari

মহালছড়িতে জন্মাষ্টমী উদযাপন

মহালছড়িতে জন্মাষ্টমী উদযাপন

প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সনাতনী ধর্মাবলীদের আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে মহালছড়ি উপজেলার শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির ২০২৫-এর আহ্বায়ক প্রকৌশলী শ্যামল ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ (পিএসসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবু রায়হান, মহালছড়ি থানার এসআই মোঃ শফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব বিমল কান্তি চাকমা, ডাঃ স্বপন চক্রবর্তী। শোভাযাত্রাটি শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মহালছড়ি বাস টার্মিনাল, উপজেলা প্রাঙ্গণ ঘুরে পুনরায় একই স্থানে ফিরে এসে সমাপ্ত হয়।

মঙ্গল শোভাযাত্রার ভক্তগণের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেন মহালছড়ি উপজেলা বিএনপি। এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানের শুরুতেই বেলুন ও পায়রা উড়িয়ে জন্মাষ্টমীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের টেকনিক্যাল প্রশিক্ষণ

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

মহালছড়িতে ১৪ নির্বাচনী কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছেছে

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিল ও সমাবেশ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

বাজার ব্যবসায়ী সমবায় সমিতি’র বার্ষিক সভা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com