সব
facebook raytahost.com
মাটিরাঙ্গায় জন্মাষ্টমী উদযাপন | Protidiner Khagrachari

মাটিরাঙ্গায় জন্মাষ্টমী উদযাপন

মাটিরাঙ্গায় জন্মাষ্টমী উদযাপন

মো: এনামুল হক,স্টাফ রিপাের্টার:: জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল জোতি প্রজ্জলন এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের ৫২৫২তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙ্গায়।

শনিবার (১৬ আগষ্ট ২০২৫) বেলা ১১টায় মাটিরাঙ্গা কেন্দ্রীয় কালী মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি, জি।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষা কালী মন্দিরের সহ-সভাপতি দেবাশীষ দত্ত আশিষ, প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মা‌টিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তফিকুল ইসলাম তৌফিক উপ‌স্থিত ছি‌লেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি জি বলেন, “শ্রীকৃষ্ণ প্রেম, সত্য, ন্যায় ও মানবতার প্রতীক। তাঁর জীবন দর্শন শেখায় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াতে। ধর্মীয় উৎসব শুধু আনন্দের নয়, এটি সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। মাটিরাঙ্গা একটি বহু ধর্মাবলম্বীর বাসস্থান, এখানে সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।

আমরা চাই প্রত্যেক উৎসব নিরাপদ ও আনন্দঘনভাবে সম্পন্ন হোক। সেনাবাহিনী সবসময় শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য জনগণের পাশে আছে।”একই সময়ে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিনের অন্যান্য সময় শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন হবার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএন‌পি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে ৪০ বিজিবি

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

ক্ষমতায় গেলে খেটে খাওয়া মানুষের আয়ের ব্যাবস্থা করা হবে

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

সীমান্তে নজরদারী বৃ‌দ্ধি,মাঠে নামছে বিজি‌বি

‌বিজয়ী হলে ছয় মাসের মধ্যে রাস্তা করে দেয়া হবে

‌বিজয়ী হলে ছয় মাসের মধ্যে রাস্তা করে দেয়া হবে

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মা‌টিরাঙায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com