প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট ২০২৫ ) মহালছড়ি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহালছড়ির কেন্দ্রীয় জামে মসজিদ,উপজেলা জামে মসজিদ, চোংড়াছড়ি জামে মসজিদ, কুমিল্লা টিলা জামে মসজিদ, কাটিং টিলা জামে মসজিদ, লেমুছড়ি জামে মসজিদ, মানিকছড়ি মুসলিম পাড়া জামে মসজিদ, মাইছড়ি জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারা হোসেন বলেন,উপজেলার সকল ইউনিটের নেতৃবৃন্দ কে নির্দেশনা দেওয়া হয়েছে যার যার এলাকার মসজিদে মসজিদে দেশনেত্রীর জন্য রোগ মুক্তি, সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন