সব
facebook raytahost.com
দুই অবৈধ ইটভাটা উচ্ছেদ | Protidiner Khagrachari

দুই অবৈধ ইটভাটা উচ্ছেদ

প্রতিনিধি লামা:: হাইকোর্টের আদেশক্রমে অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম এর অংশ হিসেবে বান্দরবান জেলার লামা উপজেলায় ২টি ইটভাটা গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে জেলা প্রশাসক শামীম আরা রিনি’র নির্দেশনায় অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হয়।

এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্ট উপজেলার ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদ’র নির্দেশ দেন। নির্দেশনা মতে অভিযানের প্রথম দিনে গুড়িয়ে দেয়া হয় এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানু। এ কাজে সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। একই সঙ্গে বন্ধ করে দেয়া হয় ভাটাগুলোর সব কার্যক্রম।

এর আগে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০ ও ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ পূর্বক তার প্রতিবেদন দাখিলের জন্য প্রশাসন বরাবরে অনুরোধ করেন পরিবেশ অধিদপ্তর।

অভিযান চালিয়ে দুই ইটভাটা গুড়িয়ে দেয়ার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আভিযানের প্রথম দিনে দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

পর্যায়ক্রমে অন্য চার অবৈধ ইটভাটাও গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হবে। যেসব ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে, সেসব ভাটার মালিকরা যদি আবারও অবৈধভাবে ভাটার কার্যক্রম শুরু করেন, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম।

আপনার মতামত লিখুন :

বান্দরবানে ৯ জনকে অপহরণ

বান্দরবানে ৯ জনকে অপহরণ

৭ শ্রমিককে অপহরণ

৭ শ্রমিককে অপহরণ

ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পার্বত্য উপদেষ্টা

ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন পার্বত্য উপদেষ্টা

১৭টি ত্রিপুরা বাড়িতে অগ্নিসংযোগ: নিন্দা ও প্রতিবাদ পিসিপি’র

১৭টি ত্রিপুরা বাড়িতে অগ্নিসংযোগ: নিন্দা ও প্রতিবাদ পিসিপি’র

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের শোভাযাত্রা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের শোভাযাত্রা

গাছের সাথে এ কেমন শত্রুতা!

গাছের সাথে এ কেমন শত্রুতা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com