মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের ইয়ুথদের নিয়ে ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এই সভা হয়।
তৃনমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে দীঘিনালা আস্থা প্রকলের ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার তুলসী মোহন ত্রিপুরা।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি আস্থা সিভিক প্লাটফর্মের সদস্য ও সাংবাদিক মো: সোহেল রানা। প্রধান অতিথির বক্তব্যে তুলসী মোহন ত্রিপুরা বলেন, সরকারি বিভিন্ন দফতরে নানান পরিষেবা রয়েছে যা প্রান্তিক জনগোষ্ঠীদের অনেকেই জানে না।
এ ক্ষেত্রে আমাদের যুব সমাজ তথা আস্থা ইয়ুথ গ্রুপ সরকারি পরিষেবা বিষয়ে প্রচার করতে পারে। সমাজসেবার যা যা পরিষেবা রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর নিকট পৌঁছ দিতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস ব্যক্ত করেন তুলসী মোহন ত্রিপুরা।

আস্থা ইয়ুথ গ্রুপের যুগ্ম আহবায়ক হিল্টন চাকমার সভাপতিত্বে এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আস্থা ইয়ুথ গ্রুপের সদস্য মো. ইব্রাহিম। দীঘিনালা আস্থা ইয়ুথ গ্রুপের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিবেটর ধনেশ্বর দেওয়ান।
ফিল্ড অ্যাসোসিয়েট পপেন ত্রিপুরার সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রমের উপর উপস্থাপনা বক্তব্য রাখেন, প্রকল্পের রিপোর্টিং ও মনিটরিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা। সভার শেষ পর্যায়ে আগামী তিন মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেন ইয়ুথ গ্রুপের সদস্যরা।
কলেজ, ইউনিয়ন পরিষদ এবং সরকারি অধিদফতরে গিয়ে অধিপরামর্শ সভা, বৃক্ষ রোপন কর্মসূচি, পলিথিন বর্জনে প্রচারাভিযান রাখা হয় কর্মপরিকল্পনায়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন