দীঘিনালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।
মো সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: প্রযুক্তি নিভর যুবশাক্ত, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”, প্রতিপাদ্যকে ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ্র্যলী আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে।
মঙ্গলবার(১২আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা য়ুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বর পরিদর্শন করে শেষ হয়।
পরে সেমিনার কক্ষে আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের ম্যানেজার অতিশ চাকমার সঞ্চালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো সোহেল রানা, উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র দীঘিনালা প্রকল্প অফিসার মো শহিদুল ইসলাম,সাংবাদিক মো আক্তার হোসেন ও মো সোহানুর রহমান। এতে সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মো মহিউদ্দিন আল মারুফ, মো: নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তরা বলেন, একটি দেশে যুবরাই প্রাণশক্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন নিয়ে, প্রশিক্ষনলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব।
মেধা ও অদম্য চিন্তা চেতনা কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে। নিজে উদ্যোক্তা হয়ে অনেকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রকল্প গ্রহন করে যুব উন্নয়ন দপ্তর থেকে ঋণ নিয়ে গ্রহন করে প্রতিষ্ঠানকে প্রসার করা সম্ভব।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন