স্টাফ রিপাের্টার:: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যুব র্যালী,শপথ বাক্য পাঠ, আলোচনা সভা,বৃক্ষরোপন ও সনদ পত্র এবং যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা হলরুম রিছাংয়ে আলোচনা পূর্ব শপথ বাক্য পাঠ করান সভার সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।

মাটিরাঙ্গা উপজেলাযুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফ উদ্দিন বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা,মহিলা বিষয় কর্মকর্তা ওবায়দুল হক,থানা প্রতিনিধি এসআই রফিকুল ইসলাম,নবান্ন ক্রীড়া কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান,স্বপ্ন ছোয়া সমিতির সভাপতি আব্দুল মালেক,যুব রেডক্রিসেন্ট পক্ষে জাহানরা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। পরে সনদ পত্র এবং যুব ঋণ বিতরণ করা হয়।
পল্ট্রি প্রকল্পে সফল উদ্যোগক্তা আদনান কায়ছার সাইফুলকে ৭৫ হাজার ও মৎস্য প্রকল্পে জেসমিন আক্তার কে ১লক্ষ টাকা এবং হাস মুরগী পাল,মৎস্য ও গবাদি পশুপালনে প্রশিক্ষণ প্রাপ্ত ৬০ যুবকের মাঝে সনদ বিতরণ করা হয় ।

এর আগে শুরুতে র্যালী শেষে উপজেলা প্রাঙ্গনে নিমগাছের চারা রোপনে মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন নবাগত উপজেলা কর্মকর্ত। যুবরাই দেশে শক্তি উল্লেখ করে প্রধান অতিথি বলেন,১৯৭১সালে স্বাধীতা সংগ্রামে যুবরাই অগ্রনী ভূমিকা রেখেছে। ২০২৪সালে যুবদের সার্বিক প্রচেষ্টায় দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েয়ে। দেশের অনিয়ম দুর্নীতি রোধে যুবরা সচেতন হলে দুর্নীতি মুক্ত দেশ গঠিত হবে।
চাকরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বাান জানিয়ে তিনি আরো বলেন,টেকসই গ্রামীন অর্থনীতি ও আত্মনির্ভরশীলতার লক্ষে প্রতিটি গ্রামে যুবক্লাব গঠন করে করতে হবে। এ ব্যাপারে যুব উন্নয়নের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এসময়মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল,সহসভাপতি এনামুল হক ও পৌর বিএনপির সাংগঠনিক সাদ্দাম হোসেন সহ বিভিন্ন যুব ক্লাবের নেতৃবৃন্দগন ও গন মাধ্যমরা এতে উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন